শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

ঢাকা উত্তরের মেয়র হিসেবে অনন্ত জলিলকে দেখতে চায় ভক্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুতে পদটি এখন শূন্য। শিগগির অনুষ্ঠিত হবে নির্বাচন। আর এরই মধ্যে চারদিকে গুঞ্জন শুরু হয়েছে পরবর্তী মেয়র কে হবেন?

ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী এক সময়ের অভিনেতা অনন্ত জলিলের নাম আলোচনা এসেছে মেয়রের তালিকায়। ফেসবুকে তার ভক্তগণ স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন। অনন্ত জলিল সেই সূত্র ধরে আজ একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ার বরকতে, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আশাকরি আপনারাও ভালো আছেন। বন্ধুগণ! আমার প্রতি আপনাদের ভালোবাসায় আমি চির কৃতজ্ঞ। আমার অনেক শুভাকাঙ্ক্ষি চাচ্ছেন আমাকে মেয়র হিসেবে দেখতে। সেই বন্ধুদের বলছি, এ বক্তব্য আমার প্রতি আবেগের বহিঃপ্রকাশ।

বন্ধুরা, আমি কখনো রাজনীতি করিনি এবং করবও না। কারণ রাজনীতির জন্য আমি নই। দেশের অনেক যোগ্য রাজনীতিবিদ আছেন। তারাই আসবেন রাজনীতিতে এবং দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন আমি আশাকরি।

আর তাদের মাঝে থেকে একজন যোগ্য রাজনীতিবিদ উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হয়ে আমাদের প্রিয় ঢাকাকে নিরাপদ ও বাস যোগ্য ঢাকা গড়ে তুলবেন।

সদ্য প্রয়াত আনিসুল হক ভাইয়ের অবাস্তবায়িত স্বপ্ন পূরণ করবেন ইনশাআল্লাহ। আর সেই যোগ্য রাজনীতিবিদকে খুঁজে বের করবেন দেশরত্ন, জননেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যেভাবে যোগ্য হাতে দেশ পরিচালনা করছেন, তেমনিভাবে আমাদের ঢাকা উত্তরের জন্য যোগ্য, সৎ ও কর্মঠ মেয়র নির্বাচনের মাধ্যমে উপহার দিবেন।

বন্ধুরা, আপনাদের অনুপ্রেরণায় আগেও যেভাবে মানুষ ও সমাজের সেবা করেছি, ইনশাআল্লাহ্ আল্লাহর রহমতে ভবিষ্যতে যেন তেমনিভাবে সেবা করে যেতে পারে। আর আগেও যেভাবে আপনারা আমার পাশে ছিলেন, আশাকরি সবসময় একই ভাবে আমার পাশে থাকবেন।

আর আমি অতি সামান্য একজন মানুষ, তাই আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় আপনাদের পাশেই থাকতে চাই। ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।

মাহফিলের বক্তব্যে যা বললেন অনন্ত জলিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ