শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

মাত্র ১৫ মাসে দৃষ্টি প্রতিবন্ধী নারীর কোরআন হিফজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের এক দৃষ্টি প্রতিবন্ধী নারী  মাত্র ১৫ মাসে পবিত্র কোরআন শরীফ হিফজ সম্পন্ন করেছেন। কোরআন শরীফের তেলাওয়াত শুনে তিনি এই অসাধ্য সাধন করেন।

তুর্কী এনাটোলিয়ান নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে ওই নারী বলেন, ইজমির শহরের ডর্টমুন্ড কুরআন হেফজ সেন্টারের তার শিক্ষক এবং অডিও প্লেয়ারে কোরআন তিলাওয়াত শ্রবণ করে তিনি সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্ত করেছেন।

পবিত্র কোরআন হেফজের ক্ষেত্রে সর্বক্ষণিক সহযোগিতার কারণে তিনি তার শিক্ষক এবং ডর্টমুন্ড কুরআন হেফজ সেন্টারের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, বর্তমানে তুরস্কের বিভিন্ন কুরআন হেফজ স্কুল এবং সেন্টারে ৭০ হাজার শিক্ষার্থী কুরআন হেফজ করছেন। এসকল শিক্ষার্থীদের জন্য ৫ হাজার শিক্ষক ন্যস্ত রয়েছে।

তুরস্কের এক ধর্মীয় সংগঠনের প্রধান বেনিয়ামিন বেইরাক বলেন: ১৯৭৬ সাল থেকে তুরস্কে স্বীকৃতিপ্রাপ্ত হাফেজের সংখ্যা ১২৮৪৪০ জন। সুত্র:ইকনা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ