চাঁদ উঠেছে মরুর বুকে
আমিনুল ইসলাম হুসাইনী
একটা সময় এই পৃথিবীর
দুঃখ ছিল খুবই
কারণ তখন সত্য-ন্যায়ের
সূর্য ছিল ডুবি।
সেই সময়ে মানুষ ছিল
পশুর চেয়ে মন্দ
তুচ্ছ বিষয় গুচ্ছ করে
লাগতো ভীষণ দ্বন্দ্ব।
পাপাচারের সব শাখাতেই
বিজ্ঞ ছিল সবাই
স্বার্থ পেলে আপন ছেলে
করতো পিতা জবাই।
অবশেষে মরুর দেশে
উঠলো হেসে চাঁদ
সেই হাসিতে মরুবাসি
ভাঙলো খুশির বাঁধ।
চাঁদ উঠেছে চাঁদ উঠেছে
চাঁদ উঠেছে চাঁদ
মা আমিনার নয়ন মণি
নবী মুহাম্মাদ।
আশেকে রাসূল
জিসান মেহবুব
রাসূল তৈরি নূর না মাটির
বিতর্কে খুব জড়ায়
যারা বলে মাটির রাসূল
নিন্দা তাদের ছড়ায়।
কিয়াম নিয়ে লাফায় দেখি
আবেগ সীমা ছাড়ায়
দ্বীনের নামে এসব আশেক
বিভেদ খালি বাড়ায়।
মুখে নবীর আশেক সেজে
মনগড়া দ্বীন বানায়
দাড়ি ছাড়া আশেক হলে
কক্ষনো কি মানায়?
তাঁর শাফায়াত
ইফতেখার শিবলী
সকল যুগের সকল দেশের
শ্রেষ্ঠ সে কোন জন?
জবাব তাহার সহজ অতি
জানে অামার মন।
জবাব হলো সর্বশ্রেষ্ঠ
অামার মহানবী
জগৎ জুড়ে তাঁকে নিয়ে
লিখছে হাজার কবি।
সর্বশেষ নবী রাসূল
মুহাম্মদ সা. তাঁর নাম
তাঁহার শিক্ষা বড় অতি
হয় না কোনো দাম।
শেষ বিচারে তাঁর শাফায়াত
চাইছি খোদা অামি
সেই উপহার আমার কাছে
সবচে' বেশি দামী।
আসলো নবী
পথিক মুহাম্মদ ইদ্রিস
আজ ধরাতে
সাজ ছড়াতে
মা আমেনার কুল হয়ে
হাসলো সবই
আসলো নবী
এই ধরণীর মূল হয়ে।
প্রিয় নবী
স্বীয় রবি
বিশ্বটাকে নূর করে
কালো ধরায়
আলো ছড়ায়
সকল আঁধার দূর করে।
নূর মদিনা
দূর যদি না
হলে যেতাম অধম রোজ
পাঁচ সালাতে
খাস সালাতে
সেই বাড়াতাম কদম রোজ।
নবীর শানে
কবির গানে
দরুদ সালাম ছন্দ হোক
ভক্তি নামে
রক্তি বামে
এসব বিদাত বন্ধ হোক!
সল্লি আলা মুহাম্মাদ
ফয়েজ হাবীব
আসমানি এক শান্তি নামে
মনের মাঠে
প্রিয় নবীর ভালোবাসার
দুরুদ পাঠে ।
নামের হরফ নুর-তাজাল্লি
তাঁর নামেতে
পড়লে দুরুদ হৃদয় জুড়ায়
যার দামেতে।
রহমবারি বর্ষিত হয়
যায় ভিজে মন
মর্যাদাটা খুব বেড়ে যায়
পাঠকারী জন ।
সল্লি আলা মুহাম্মাদিন
হে প্রিয়তম
আর কেহ নয় তুমিই কেবল
যে অনুপম।
খুকির পরামর্শ
কামরুল অারেফিন
আচ্ছা আম্মু বলো শুনি
কে আমাদের নবি
কে আমাদের রঙধনু ও
কে আমাদের রবি
আচ্ছা আম্মু বলো শুনি
কোথায় তিনি থাকেন
কোন দেশে তাঁর জন্ম এবং
ক্যান আমাকে ডাকেন?
কী করলে ভাব জমে খুব
তাঁর সাথে হয় পেয়ার
ঘুমের রাজ্যে রাতদুপুরে
গল্প করেন শেয়ার
আম্মু তুমি জানো না তা!
সিরাত সিরিজ পড়ো
আমার মতো জানবে দেখো
সব কিছু তরতরো।
ওই মদিনায়
ইলিয়াস হক মোকামী
নৌকা চড়ে কত মানুষ
যাচ্ছেরে দূর গাঁয়ে
দয়া