শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

উলামাদের নির্দেশিত পথে দাওয়াতের কাজ বেগবান হবে: কাকরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
ইজতেমার মাঠ থেকে

কাকরাইলের মুরব্বি ও শূরা সদস্য মাওলানা ওমর ফারুক বলেছেন, দাওয়াতুল হক ও তাবলিগ ভিন্ন কোন জিনিস নয়। দুই মেহনতের উদ্দেশ্য এক। আমরা দাওয়াতুল হকের ইজতিমায় আসতে পেরে আনন্দিত এবং গর্বিত।

তিনি আরও বলেন, আমাদের সকলের উদ্দেশ্য দীন ইসলামকে মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেয়া। দীনের কাজে অনেক বাধা আসবে, সমস্যা সৃষ্টি হবে ওলামায়ে কেরামের দায়িত্ব সমস্যা দূর করে উম্মতকে সঠিক পথে পরিচালিত করা।

আজ শনিবার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত মজলিসে দাওয়াতুল হকের ২৩ তম মারকাজি ইজতেমায় অংশ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ এসব কথা বলেন।

মাওলানা ওমর ফারুক বলেন, তাবলিগের উপদেষ্টা হিসেবে আমরা পাঁচজন দূরদর্শী আলেমকে পেয়েছি। আমরা কাকরাইল থেকে তাঁদের স্বাগত জানাই। আমাদের বিশ্বাস তাদের নির্ভুল দিকনির্দেশনা ও সঠিক সিদ্ধান্ত দাওয়াত ও তাবলীগের কাজকে আরো বেগবান করবে। আমরা ওলামায়ে কেরামকে সামনে রেখে, রাহবার বানিয়ে দীনের প্রতিটি সেক্টরে কাজ করতে চাই।

এ সময় আরও উপস্থিত আছেন, কাকরাইলের শূরা সদস্য প্রফেসর মুহাম্মদ ইউনুস ও মাওলানা জাফর আহমদ, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, মারকাযুশ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহা পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ