শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

মুসলিমদের প্রতি ভারতকে যত্নবান হওয়ার আহ্বান ওবামার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ভারতকে তার বিশাল মুসলিম জনগোষ্ঠির প্রতি আরও সহনশীল ও যত্নবান হতে হবে।

আজ শুক্রবার নয়াদিল্লিতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস আয়োজিত লিডারশিপ সামিটে অংশ নিয়ে এ আহ্বান জানান ওবামা।

ভারতজুড়ে ধর্মীয় সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের প্রতি ক্রমবর্ধমান বিমাতাসূলভ আচরণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ওবামা বলেন, রাজনীতিবিদরা সমাজের বিদ্যমান চিন্তা ও মনোভাবের আয়নাস্বরূপ। ভারতের নানা সম্প্রদায় যদি বিভক্তি বিভাজনের শিকার হওয়ার কুফল থেকে বাঁচতে চায়, তাহলে তা একই চিন্তার রাজনীতিবিদদের হাতকে শক্তিশালী করে।’

ভারতের বিশাল মুসলিম জনগোষ্ঠির কথা উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখানকার মুসলিমরা যথেষ্ট সফল। তারা নিজেদেরকে অন্যদের মতোই ভারতীয় মনে করেন এবং এই সমাজের সবার সাথে মিশে আছেন। ভারতের উচিত মুসলিমদের প্রতি আরও যত্নবান ও সহনশীল হওয়া।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অনেক ক্ষেত্রে ভারতেও একটা বিকল্প চিন্তাধারা গড়ে উঠছে, যাতে সংকীর্ণ গোষ্ঠিকেন্দ্রিকতার বাহকরা তাদের অবস্থান জানান দিচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে ওবামা বলেন, ২০১৫ সালে প্রেসিডেন্ট হিসেবে ভারতে আমার শেষ সফরেও ধর্মীয় সহনশীলতার প্রতি গুরুত্ব দিতে অনুরোধ করেছিলাম। এখনও করছি।

সূত্র ইন্দুস্তান টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ