শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

পাকিস্তানে ট্রেনিং সেন্টারে জঙ্গি হামলায় নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের একটি প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে নয়জন নিহত ও আরও ৩৭ জন আহত হয়েছেন।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের এগ্রিকালচারাল ট্রেনিং ইন্সটিটিউটে আজ শুক্রবার সকালে এ হামলা চালানো হয়। খবর দ্য ডনের।

এদিকে তেহরিক-ই-পাকিস্তান এ হামলার দায় স্বীকার করেছে।

পুলিশ জানাচ্ছে, তিনটি বড় ধরনের বিস্ফোরণের পর এ হামলা চালানো হয়। তারা বলছে, কৃষি অধিদপ্তরের বিপরীত দিকে এগ্রিকালচারাল ট্রেনিং ইন্সটিটিউটের হোস্টেলে এ হামলায় কমপক্ষে চার জঙ্গি অংশ নেয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হোস্টেলের ভেতর থেকে ৮ থেকে ১০ জনকে বের করে আনতে সক্ষম হন তারা।
প্রাথমিক রিপোর্ট ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ১৭ জনকে খাইবার টিচিং হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তারা জানাচ্ছে, আহতদের মধ্যে তিনজন মারা গেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে সাতজন ছাত্র, একজন ফ্রন্টিয়ার কর্পোসের কর্মকর্তা, একজন পুলিশ কর্মকর্তা, একজন নিরাপত্তারক্ষী ও একজন সাংবাদিক রয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ