বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

৩৯ টাকা কেজি দরে আমন চাল কিনবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চলতি (আমন) মৌসুমে অভ্যন্তরীণ বাজার সরকার থেকে প্রতি কেজি ৩৯ টাকা দরে তিন লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আগামী ৩ ডিসেম্বর থেকে এই চাল কেনা শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বলে জানান তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী এসব তথ্য জানান।

কামরুল ইসলাম বলেন, এ বছর আমন চালের প্রতি কেজি উৎপাদন ব্যয় হয়েছে ৩৭ টাকা ২ পয়সা। সরকার প্রতি কেজি ৩৯ টাকা দরে তিন লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করবে।

খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন, সরকার গত বছর ৩৩ টাকা কেজি দরে তিন লাখ টন চাল সংগ্রহ করেছিল। ওই সময় উৎপাদন খরচ হয়েছিল প্রতি কেজি ধানে ১৯ টাকা এবং প্রতি কেজি চালে ২৯ টাকা।

খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কমিটির সদস্য, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ