শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

মালদ্বীপে পাচারকালে ৩২ বাংলাদেশি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মালদ্বীপে পাচারকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল বুধবার বিকেল ৪টার দিকে বিমানবন্দরে র‌্যাব-৩ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান জানান, উদ্ধার হওয়াদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিলো না। মালদ্বীপ এয়ারলাইন্সের কিউ-২৫৫১ নম্বর ফ্লাইটে তাদের মালে নেওয়া হচ্ছিলো।

তিনি বলেন, ট্যুরিস্ট ভিসা ও জাল ওয়ার্ক পারমিট দিয়ে তাদের মালদ্বীপে পাঠাচ্ছিলো একটি চক্র। তাদের কাছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অনুমোদন ছিলো না।
তবে ঘটনাস্থল থেকে কোনো দালালকে আটক করা যায়নি বলেও জানান লে. কর্নেল এমরানুল হাসান।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ