শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

বিশ্বের সবচেয়ে কম অপরাধের খেতাব পেল এই আরব দেশটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অপরাধের হার বিবেচনা করলে কাতারই বিশ্বের সবচেয়ে উন্নত দেশ। কারণ কাতারের অপরাধের মাত্রা বিশ্বের সবচেয়ে কম।

মঙ্গলবার কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। কাতারের উন্নয়ন পরিকল্পনা ও পরিসংখ্যান মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ কাতার শুধু নিরাপদ দেশই নয়, বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলের সঙ্গে তুলনায় দেখা যায় এ দেশটির অপরাধের মাত্রাও কম।

সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্লোবাল ক্রাইম ইনডেক্স-এর বার্ষিক প্রতিবেদন। তার ভিত্তিতে দেখা যায়, কাতার বিশ্বের অপরাধের কম মাত্রার হিসেবে সপ্তম অবস্থানে রয়েছে।

ওয়ার্ল্ড পিস ইনডেস্ক-এর ২০১৬ ও ২০১৭ সালের রিপোর্টে দেখা যায়, কাতার উপসাগরীয় ও আরব দেশগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এর কারণ হিসেবে দেশটির উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থা ও অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা প্রধান ভূমিকা রাখে।

তবে শুধু অপরাধের হারের ক্ষেত্রেই নয়, মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা (পিপিপি) অনুযায়ী কাতার বিশ্বের সবেচেয়ে ধনী দেশ। কাতারের মাথাপিছু বার্ষিক ক্রয়শক্তির ক্ষমতা ১ লাখ ২৪ হাজার ৯৩০ মার্কিন ডলার।

শীর্ষ স্থান ধরে রাখতে পারলেও জ্বালানি তেলের দাম কমায় গত এক বছরে কাতারের মাথাপিছু আয় ১৫ হাজার ডলারে মতো কমেছে।

সূত্র : সিনহুয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ