বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

ছাত্রদল ও শ্রমিকদল বিএনপির অঙ্গ সংগঠন নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী শ্রমিক দলকে বিএনপির অঙ্গ সংগঠন নয় বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিবি জানান, এ দুটিকে ২০০৯ সালেই অব্যাহতি দেওয়া হয়েছে। তখন থেকেই সংগঠন দু’টি সহযোগী সংগঠন হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত করছে।

সম্প্রতি নির্বাচন কমিশনকে এ তথ্য জানিয়েছে বিএনপি। নিবন্ধন শর্ত প্রতিপালন করা হচ্ছে কিনা তা জানতে চেয়ে ইসির চিঠির জবাবে দলটি এ তথ্য জানায়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে আরো জানান হয়, আরপিও’র শর্তাদি প্রতিপালন করা হচ্ছে। দলের সব স্তরে ১৫ শতাংশ মহিলা সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধারাবাহিকতায় ২০২০ সালে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

এতে বলা হয়, ২০০৯ সালের বিএনপি’র পঞ্চম কাউন্সিলে ছাত্রদল ও শ্রমিক দলকে অঙ্গসংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরপিওর নিবন্ধন শর্তাদি প্রতিপালনের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে কিছুদিন সময় চাওয়া হয়েছে চিঠিতে। নির্ধারিত সময়ে প্রতিবেদন না দিতে পারায় দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ