শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

আদালতে রায় শুনে যুদ্ধাপরাধীর বিষপান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তির মামলার আপিলের শুনানি চলছিল নেদারল্যান্ডের শহর হেগের একটি আদালতে। শুনানির পর রায় ঘোষণার সময় বিষপান করেন অভিযুক্ত।

স্লোবোদান প্রালজ্যাক বসনিয়ার সাবেক তুখোড় ছয়জন রাজনীতিবিদ ও সেনাবাহিনীর নেতাদের অন্যতম ছিলেন। যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালে তার ২০ বছরের কারাদণ্ড হয়।

শুনানির পর তার কারাদণ্ড বহাল রাখার রায় ঘোষণা করা হলে বিচারককে উদ্দেশ্য করে স্লোবোদান বলেন, আমি বিষ খাচ্ছি।

এরপর দাঁড়িয়ে যান স্লোবোদান এবং মুখের দিকে হাত উঁচিয়ে ধরে ছোট গ্লাসে করে কিছু একটা মুখে ঢেলে দেন। সঙ্গে সঙ্গে তার আইনজীবী বিচারককে জানান, স্লোবোদান বিষ খেয়েছেন।

সঙ্গে সঙ্গে আদালত মুলতবি ঘোষণা করেন বিচারক। হেগে শহর থেকে বিবিসির আন্না হলিগান জানান, স্লোবোদানকে বিষের গ্লাস রেখে দেয়ার জন্য বলেছেন বিচারক। অন্যদিকে কেউ একজন অ্যাম্বুলেন্স নিয়ে আসার কথা বলছিলেন।

তবে শেষাবধি স্লোবোদানের ঠিক কী ঘটেছে তা এখনও জানা যায়নি। সূত্র- বিবিসি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ