বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩৩ ব্যাংকের ১৮ লাখ কম্বল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীত মৌসুম উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রায় ১৮ লাখ কম্বল প্রদান করেছে ৩৩টি বাণিজ্যিক ব্যাংক।

সোমবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছে এসব কম্বল হস্তান্তর করা হয়।

মানবতার সেবায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শীতার্ত মানুষের জন্য কম্বল দেওয়ায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কম্বল দেওয়া ব্যাংকগুলো হচ্ছে- এবি ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশিনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্সিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচারাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

এসব ব্যাংকের দেওয়া প্রায় ১৮ লাখ কম্বল দেশের উত্তরবঙ্গসহ বিভিন্ন অঞ্চলের শীতার্ত মানুষের পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি জানান, কক্সবাজারের স্থানীয় জনগণের মধ্যে যারা অসহায় ও দরিদ্র তাদেরও এ কম্বল বিতরণ করা হবে।

এদিকে পেট্রোল বোমা ও জঙ্গি হামলায় হতাহতদের পরিবারকে এদিনে আর্থিক অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরীর সুযোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ