বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

আগামী মঙ্গলবার থেকে বাসায় বাসায় বিনা মূল্যে চিকিৎসা সেবা : সাইদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার বেলা ১১টার দিকে নগর ভবনের ব্যাংক ফ্লোরে মেয়র মোহাম্মদ হানিফ প্রাথমিক স্বাস্থ্যসেবা কক্ষ উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন বলেছেন,  শীতকালে বাড়ি বাড়ি গিয়ে ঠান্ডাজনিত রোগের চিকিৎসার ব্যবস্থা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

চিকিৎসক রোগীদের বিনা মূল্যে সেবা ও ওষুধপথ্য দেবেন। আগামী মঙ্গলবার থেকে এই সেবা চালু করা হবে।

মেয়র বলেছেন, নাগরিকেরা সিটি করপোরেশনের হটলাইন নম্বরে (০৯৬১১০০০৯৯৯) কল দিলেই বাসায় যাবেন চিকিৎসকেরা।

চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাবের সময়ও ঢাকা দক্ষিণের মেয়র এ ধরনের সেবা চালু করেন। তাতে নগরবাসী ব্যাপক উৎসাহ দিয়েছে ও সাফল্য এসেছে বলে জানান তিনি। বলেন, সিটি করপোরেশনের গতানুগতিক চিকিৎসাসেবার বাইরে গিয়ে নাগরিকদের ভালো চিকিৎসা দিতে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন।

মেয়র সাইদ খোকন আরও বলেন, ২৮ নভেম্বর তাঁর প্রয়াত বাবা মেয়র হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

মেয়র বলেন, ‘প্রতিবছর শুষ্ক মৌসুমে নগরের অসংখ্য মানুষ সর্দিকাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আমাদের এই চিকিৎসাসেবায় সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে দল থাকবে। মোট ১৫০ জনের দল মাঠপর্যায়ে কাজ করবে। প্রয়োজন অনুসারে সদস্য বাড়ানো হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ