বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

রসিক নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন বাবলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী দলের মহানগর সহ-সভাপতি কাওসার জামান বাবলা।

মঙ্গলবার রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু এ কথা জানান। আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হবে। রংপুর সিটি করপোরেশনের এটা হবে দ্বিতীয় নির্বাচন।

এ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয় পেয়েছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরফুদ্দীন আহমেদ ঝন্টু ।

শহীদুল গণমাধ্যমকে বলেন, “সোমবার রাতে কেন্দ্রীয় কমিটি কাওসার জামান বাবলাকে মেয়র পদে মনোনয়ন দেয়। এ সংক্রান্ত চিঠি মঙ্গলবার দুপুরে আমরা পেয়েছি। মেয়র পদে আমরা পাঁচজনের নাম কেন্দ্রে পাঠিয়েছিলাম। সে তালিকায় আমারও নাম ছিল।”

রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনেও বাবলা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে ঝন্টুর কাছে পরাজিত হন। এ সিটি করপোরেশনের এটা হবে দ্বিতীয় নির্বাচন। তবে দলীয় প্রতীকে প্রথম নির্বাচন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ