বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

রংপুরের হিন্দুপাড়ায় হামলার ঘটনা তদন্তে নিজস্ব টিম গঠন করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলেই সংখ্যালঘু নির্যাতন বেশি হয়েছে।

গতকাল সোমবার রংপুরে ক্ষতিগ্রস্থ হিন্দুদের দেখতে যেয়ে এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব এ সময় রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন এবং রংপুরের ঘটনায় বিএনপির পক্ষ থেকেও তদন্ত টিম গঠন করা হবে বলে জানান।

তিনি ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে ১০ হাজার করে টাকা ও শাড়ি-লুঙ্গি দেন।

মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা বিচার বিভাগীয় সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত চাই। তার মানে এই না আপনারা এমন লোককে দিয়ে তদন্ত করাবেন যেসব কারণে আপনার প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।’

বিএনপি মহাসচিব সলেয়াশাহ গ্রামে গত ১০ নভেম্বরের ঘটনায় পুলিশের গুলিতে নিহত হাবিবুর রহমান হাবিবের বাড়িতে যান এবং তাঁর কবর জিয়ারত করেন।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ