শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

মসজিদে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন : আমাদের মসজিদে এক লোক প্রতি ওয়াক্ত নামাজের সময় স্থানীয় মাতাব্বর সাহেবের জন্য জায়নামাজ বিছিয়ে প্রথম কাতারে জায়গা দখল করে রাখে। অন্য কেউ সেখানে বসতে পারে না। পরে তিনি (মাতাব্বর) এসে ওই স্থানে বসেন। এবং নামাজে শরিক হন।

প্রশ্ন হলো, আল্লাহর ঘর মসজিদে এভাবে জায়গা দখল করে রাখা যায় কি?
নাজমুল ইসলাম, টাঙ্গাইল

উত্তর : মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের স্থান। সেখানে কারো কোনো পরিচয় নেই; ধনি-গরিব বড়-ছোট’র ভেদাভেদ নেই, বরং সকলেই সমান। তাই মাতাব্বর সাহেবের জন্য প্রথম কাতারে জায়গা দখলে রাখা ঠিক নয়; মাকরূহ।

তবে কেউ নিজে এসে মসজিদের প্রথম কাতারে বসার পর কিছু সময়ের জন্য এদিক-সেদিক গেলেও ওই স্থান তারই থাকবে, সেখানে জায়নামাজ বা অন্য কিছু রেখে গেলেও সমস্যা নেই। [সূত্র : দুররুল মুখতার : ১/২৬৬]

উত্তর প্রদান : মুফতি হিফজুর রহমান
প্রধান মুফতি, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ