শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

মাত্র দেড় হাজার টাকায় বিমান ভ্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার মাত্র দেড় হাজার টাকায় বিমানে ভ্রমণ করা যাবে। পর্যটন মৌসুমে আকাশ পথে ভ্রমণকে আরো সাশ্রয়ী এবং অধিকতর স্বাচ্ছন্দ্যময় করে তুলতে বাংলাদেশ বিমান ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের এ ভাড়া ঘোষণা করেছে।

এই অফারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুপরিসর বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৩৭ উড়োজাহাজে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ওয়ানওয়ে মাত্র দেড় হাজার টাকায় যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। যাত্রী সাধারণের জন্য রির্টান টিকেটের ক্ষেত্রে ভাড়া দ্বিগুণ হবে। এই অফার আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত বহাল থাকবে।

উল্লেখ্য, উক্ত ভাড়ার উপর ০২ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ৯০% এবং ০২-১২ বছর পর্যন্ত বয়সীদের জন্য ২৫% ডিসকাউন্ট সুবিধা আছে।

বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ/ক্রেডিট কার্ড/ বিকাশ/ রকেট এবং বিমান ওয়েব সাইট থেকে ক্রেডিট কার্ড/ রকেট এর মাধ্যমে টিকিট ক্রয়ের সুবিধা থাকছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে প্রতি সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম রুটে ২৮টি এবং ঢাকা-সিলেট রুটে ৩৫টি ফ্লাইট বোয়িং উড়োজাহাজের মাধ্যমে পরিচালনা করছে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিমান ওয়েব সাইট www.bviman-airlines.com –এ ভিজিট অথবা ফোন করুন ০২-৮৯০১৬০০#২৭১০ ও ০২-৯৫৬০১৫১-৫৯ #১৬১ নম্বরে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ