শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সব দরজা বন্ধ হয়ে গেলেও, মালিকের দরজা বন্ধ হয় না : মাওলানা আশেক এলাহি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. মোশাররফ হোছাইন
চাঁদপুর প্রতিনিধি

আমাদের বাড়িঘর, দোকানপাটসহ সব কিছুর দরজা একটা সময় বন্ধ থাকে। কিন্তু বান্দার জন্য আল্লাহ তায়ালার দরজা মুহূর্তের জন্যও বন্ধ হয় না। বান্দা যখন তার দরজায় কড়া নাড়ে, তখনি তাঁর দরজা বান্দার জন্য খুলে যায়।

গতকাল চাঁদপুরের কচুয়ার অন্তর্গত মনপুরা বাইতুর রহমত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলানা আশেক এলাহি (পীর সাহেব উজানী)  একথা বলেন।

মাহফিলে তিনি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, মানুষের  পাপ ও গুনাহের কাজ হয়ে যেতেই পারে। তখন আমাদের কাজ হবে, তৎক্ষণাত তাওবা করে নেয়া। যাতে আমরা তাওবা অবস্থায় প্রতিপালকের সাথে মিলিত হতে পারি।

এছাড়াও, তিনি দৈনন্দিন জীবনে সুন্নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লামের গুরুত্ব সম্পর্কে মূল্যবান আলোচনা করেন।

অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন স্বল্পপেন্নাই দিঘিরপাড় মাদরাসা দাউদকান্দি, কুমিল্লার মুহাদ্দিছ হযরত মাওলানা লোকমান বিন ইয়াছিন।

মনপুরা ফাজিল মাদরাসার  সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল হাই মাহফিলে সভাপতিত্ব করেন।এছাড়াও , ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিছ মুফতি ইউনুস , রফিকুল ইসলাম লালুসহ প্রমুখ স্থানীয় ওলামায়েকরাম মাহফিলে উপস্থিত ছিলেন।

হযরত মাওলানা আশেক এলাহি আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্ত করেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ