মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাকরাইল শুরার উপদেষ্টা মনোনীত হলেন ৫ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক

বাংলাদেশে তাবলিগের কাজ বেগবান করতে এবং চলমান সংকটসহ যে কোনো ধরনের সমস্যা এড়াতে দেশের শীর্ষ ৫ আলেমকে কাকরাইলের শুরা কমিটির উপদেষ্টা মনোনীত হয়েছেন দেশের শীর্ষ ৫ আলেম।

আজ সকালে ঢাকার যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত আলেম ও শুরার যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মনোনীত ৫ আলেম হলেন, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহসভাপতি ও জামিয়া শরইয়্যাহ মালিবাগের মুহাতামিম আল্লামা আশরাফ আলী, শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, মজলিসে দাওয়াতুল হকের আমির মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস ও মিরপুর মারকাযুদ দাওয়া’র আমিনুত তালিম মাওলানা আবদুল মালেক।

উল্লেখ্য, আজ সকাল ৭টায় যাত্রাবাড়ীর জামিয়া মাদানিয়ায় এ বৈঠক শুরু হয়।

এ পর্যন্ত বৈঠকে উপস্থিত ছিলেন আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের প্রতিনিধি মুফতি মোহাম্মদ আলী, মাওলানা আবদুল কুদ্দুস ও মাওলানা আবদুল মালেক।

কাকরাইলের পক্ষ থেকে মাওলানা যোবায়ের আহমদ, জনাব নাসিম ও জনাব ওয়াসিফসহ শীর্ষ মুরব্বিগণ বৈঠকে অংশ নেন।

স্বস্তি ফিরছে তাবলিগে, যাত্রাবাড়ী মাদরাসায় চলছে শীর্ষ আলেম ও শুরার বৈঠক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ