বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

কুমিল্লায় বিজিবির উপর বিএসএফের হামলা, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

কুমিল্লায় বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের ভেতর ঢুকে বিজিবি সদস্যদের উপর হামলা চালিয়ে ৩ বিজিবি সদস্যকে আহত করেছে।

এ সময় তারা আকঙ্ক ছড়াতে ফাঁকা গুলিও চালিয়েছে।

গতকাল সোমবার বিকেল ৩.৩০ মিনিটে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ঘটনার পর বিকেল ৫টার দিকে উভয় দেশের বিজিবি ও বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয় এবং দুই বাহিনীর মাঝে বিষয়টির মিমাংসা হয়।

পতাকা বৈঠকে ঘটনার জন্য বিএসএফ দঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ১০ বিজিবির অধিনায়ক খন্দকার লে. কর্নেল গোলাম সারোয়ার।

তিনি বলেন,‘এ ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে বিষয়টির সুরাহা করা হয়েছে, বৈঠকে বিএসএফ প্রতিনিধিরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।’

দুই নারী চোরাকারবারীর পেছনে ধাওয়া করে এক বিএসএফ সদস্য বাংলাদেশের সীমান্তের ৩০০ গজ ভেতরে ঢুকে পড়লে সমস্যা সূচনা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ