মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

স্বাধীন কাশ্মীর কোনো ভালো ধারণা নয় : ফারুক আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অওয়াার ইসলাম: গতকাল শনিবার ফারুক আবদুল্লাহর বলেছেন,  যতই যুদ্ধ হোক না কেন, কাশ্মীর পাকিস্তানেরই থাকবে।পাকিস্তানশাসিত কাশ্মীর পাকিস্তানেরই। ‍তিনি ভারতশাসিত  জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং সেখানকার রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ।

কাশ্মীর ইস্যুতে দুই পক্ষেরই আলোচনায় বসা প্রয়োজন, যাতে আমরা শান্তিতে থাকতে পারি। আমি কেবল ভারতের নয়, বিশ্ববাসীকে জানাতে চাই, জম্মু ও কাশ্মীর পাকিস্তানেরই। এর কোনো পরিবর্তন ঘটবে না। কাশ্মীর নিয়ন্ত্রণে নিতে তারা যত যুদ্ধ করতে চায় করুক। লাভ হবে না। ’

এনডিটিভির খবরে জানা যায়, আবদুল্লাহ আরও বলেন, ‘স্বাধীন কাশ্মীর কোনো ভালো ধারণা নয়। কারণ কাশ্মীর উপত্যকা ঘিরে রয়েছে পরমাণু শক্তিধর তিন দেশ—চীন, পাকিস্তান ও ভারত। তিন দেশের কাছেই আণবিক বোমা রয়েছে। আমাদের কাছে আল্লাহর নাম ছাড়া আর কিছুই নেই। যাঁরা কাশ্মীরের আজাদির কথা বলছেন, তাঁরা ভুল করছেন।’

আবদুল্লাহ আরও বলেন, ‘ভারত আমাদের প্রতি সদয় নয়। ভারত আমাদের সঙ্গে প্রতারণা করেছে। যে ভালোবাসা থেকে আমরা ভারতের সঙ্গে যুক্ত হয়েছিলাম, তারা তার স্বীকৃতি দেয়নি। কাশ্মীরের এখনকার পরিস্থিতির পেছনে এটাই কারণ।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খান আব্বাসি স্বাধীন কাশ্মীরের ধারণা প্রত্যাখ্যান করার পরই আবদুল্লাহ এই বিবৃতি দিলেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ