মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

সৌদি যুবরাজের ইরানে আশ্রয় গ্রহণ নিয়ে ধোঁয়াশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

সৌদি আরবে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের মধ্যে একজন সৌদি যুবরাজ ইরানে পালিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানা যাচ্ছে। পালিয়ে যাওয়া যুবরাজের নাম তুর্কি বিন মুহাম্মদ। তিনি আবদুল আজিজ বিন ফাহাদের ভাতিজা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সূত্রে ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ তুর্কি বিন মুহাম্মদ তার আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন এবং সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়ে তা লাভও করেছেন।

ইতোমধ্যেই গণমাধ্যমে বাদশাহ ফাহাদের ছোট ছেলে আবদুল আজিজ বিন ফাহাদের মৃত্যু খবর রটেছে। যদিও সৌদি কর্তৃপক্ষ তা অস্বীকার করে আসছে।

সৌদি আরবে চলমান দুর্নীতি বিরোধী অভিযানে গ্রেফতার এড়াতেই তিনি ইরানে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আরবি গণমাধ্যম জুনুবিয়া ও আল কাউসারে ইসরাইলি সাংবাদিক শিমন আরোনের সূত্রে এ সংবাদ প্রকাশ করেছে।

তবে নিরপেক্ষভাবে এ সংবাদ তদন্ত করা সম্ভব হয় নি।

মূলধারার আরবি গণমাধ্যমও সংবাদটি এড়িয়ে গেছে।

সূত্র : ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ