শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

বিশ্বের দীর্ঘতম ভাসমান রাস্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পর্যটকদের আকর্ষণ করতে চীন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ভাসমান রাস্তা। ৫৪,০০০ বর্গমিটার বা ১৩.৩ একর আয়তনের ওপর নির্মিত এই রাস্তা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশে অবস্থিত।

৫১২৭ মিটার বা ৫.২ মাইল দীর্ঘ রাস্তাটি গুইঝু প্রদেশের গুয়াংঝুয়াং অঞ্চলের হংসু নদীর ওপর নির্মিত। পানির ওপর নির্মিত এই রাস্তা দেখতে প্রজাপতির মত, যা বিশ্বের সবচেয়ে দীর্ঘ ভাসমান রাস্তা হিসেবে গিনেস বুকে স্থান পেয়েছে।

গত ১ অক্টোবর চীনের জাতীয় দিবস উপলক্ষে ‘নিউ সিনিক পার্ক’র এই ‌পর্যটন সাইটটি উদ্বোধন করা হয়। ২ লাখ ২২ হাজার ৫০০ প্লাস্টিকের ব্লকের ওপর রাস্তাটি নির্মাণ করা হয়েছে।

প্রতি চারটি প্লাস্টিক ব্লকের পরিমাপ এক বর্গ মিটার বা ১০.৮ বর্গ ফুট এবং প্রতি বর্গ মিটার রাস্তার ধারণ ক্ষমতা ৩৫০ কেজি বা ৭৭২ পাউন্ড। পুরো রাস্তার উভয়ধারে বসানো হয়েছে নেট বা নিরাপত্তা জাল।

পর্যটকদের আকর্ষণ করতে প্রতি ২০০ থেকে ৩০০ মিটার পরপর বসানো হয়েছে পানির ফুয়ারা। এর মধ্যবর্তী স্থানে স্থাপন করা হয়েছে ৫ হাজার বর্গ মিটারের একটি স্টেজ, যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে।

পুরো রাস্তাটি পায়ে হেঁটে পরিদর্শন করতে চাইলে একজন দর্শনার্থীর সময় লাগবে ৩০ মিনিট। সেখানে শিশু-বৃদ্ধ সকল দর্শনার্থীদের জন্য রয়েছে পানিতে ভেসে বেড়ানোর বয়া। এসব দর্শনার্থীরা নদীর পানিতে নামতে চাইলে তাদের সরবরাহ করা হয় সুইমিং পোশাক।

সেখানে রয়েছে সুইমিং পুল ও বৃক্ষ উদ্যান। এছাড়া অত্যাধুনিক এই পার্কের চারপাশ তালগাছ ঘেরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ