মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

‘আমার পরিশ্রম আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে’: অভিনেত্রী নুর বুখারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নুর বুখারী একাধারে জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও মডেল। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী শোবিজ জগতকে বিদায় জানিয়েছেন, নিয়মিত হিজাব পরছেন, হিজাব ছাড়া ঘর থেকে বাইরে যাচ্ছেন না।

পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘ললিউডে’ দর্শক নন্দিত এই তারকার হিজাব পরা ছবি দেখে অনেক ভক্ত চমৎকৃত হয়েছেন।

নূর বলেন, ‘আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। কারণ তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন এবং নিজের ধর্ম ইসলামের সঙ্গে আমি আরো বেশি সম্পৃক্ত হতে পেরেছি। ধর্ম নিয়ে কাজ করব আমি। ধর্মের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ভবিষ্যতে শো ও ধর্মীয় অনুষ্ঠান করতেও প্রস্তুত আছি।

আমি মনে করি যে কোনো পেশার মাধ্যমেই খ্যাতি ও শ্রদ্ধা অর্জন করা যায় এবং আমি আমার কঠোর পরিশ্রম ও সততার কারণেই ললিউডে এই জনপ্রিয়তা অর্জন করতে পেরেছি। তবে আমি ভবিষ্যতে কোনো সিনেমা বা টিভি শো করব না। ইতোমধ্যে আমি চলমান সকল প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নিয়েছি এবং এতে আর অংশ নিচ্ছি না।’

নূর বুখারী বলেন, ‘আমি এমন একটি সময় অতিক্রম করছিলাম; যেটি মানসিক আঘাত এবং অন্যান্য কষ্টের সঙ্গে জড়িত। আমি এ সম্পর্কে আর ভাবতে চাই না। ইসলামের পথে আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মহান আল্লাহর সঙ্গে ঘনিষ্ট হওয়ার বিষয়টি আপনি চাইলেই বাছাই করে নিতে পারেন না, বরং আল্লাহই আপনাকে পছন্দ করে নেন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে পছন্দ করেছেন।’

তিনি বলেন, ‘আমি একজন পরিবর্তিত নারী। আমার দর্শনসমূহও পরিবর্তিত হয়েছে। আমার পরিশ্রম আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে এবং আমি আমার এই রূপান্তর সবার সঙ্গে ভাগ করে নেয়ার পাশাপাশি এই পথ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই। বিশেষত ইসলামিক প্রক্রিয়ার মধ্যে ইসলাম গ্রহণ সম্পর্কে শিখব।’

উল্লেখ্য নূর ৯০ এর দশকেই শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আসেন নূর। কাজের ফলে এক সময় পাকিস্তানের শীর্ষ অভিনেত্রী হিসেবে আবির্ভূত হন।

সূত্র: টিডিএনবাংলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ