মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

সৌদি প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ বেঁচে আছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদের নিহত হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির তথ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে এ দাবি করেন।

আবদুল আজিজ বিন ফাহাদ আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের স্বাধিকারের পক্ষে সোচ্চার ছিলেন। গতকাল টুইটারে ‘ডেথ অব প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ’ হ্যাশট্যাগে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। এখান থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও নিউজটি ছড়ায়।

তথ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স আবদুল আজিজের নিহত হওয়ার বিষয়ে সংবাদমাধ্যমে প্রচারিত গুজবের কোনো সত্যতা নেই। তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন।

প্রিন্স আবদুল আজিজ সাবেক সৌদি বাদশাহ ফাহাদের কনিষ্ঠ পুত্র।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রিন্স মনসুর বিন মুকরিন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর প্রিন্স আবদুল আজিজের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল।

সূত্র: কুদরত অনলাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ