মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

নিরাপত্তা পরিষদে সৌদির বিরুদ্ধে ইরানের নালিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
অনুবাদক, আন্তর্জািতিক ডেস্ক

জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন নিরাপত্তাপরিষদে সৌদি আরবের বিরুদ্ধে উসকানি দেয়ার অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ইরান ক্ষেপনাস্ত্র সরবরাহ করছে সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের অভিযোগের পরেই মূলত ইরান নিরাপত্তাপরিষদে অভিযোগ জানায়।

ইরান জাতিসংঘের কাছে দেয়া চিঠিতে সৌদির অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে।

চিঠিতে বলেছে, ইরান এ-ধরনের অভিযোগকে শক্তি প্রয়োগের হুমকি ও জাতিসংঘ-চার্টার পরিপন্থী-হিসেবে বিবেচনা করে।

একইভাবে ইরানি পররাষ্টমন্ত্রী জারিফ সৌদির অভিযোগ অস্বীকার করে এ-অঞ্চলে উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য সৌদিকে অভিযুক্ত করেন।

জারিফ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে সৌদিঅভিযোগকে বাস্তবতা বহির্ভূত ও বিপজ্জনক বলে অভিহিত করেন।

এর আগে সৌদি যুবরাজ বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে জানান, হুতি বিদ্রোহীদের ইরানের ক্ষেপনাস্ত্র সরবারহ ইরানের পক্ষ হতে সরাসরি সামরিক আগ্রাসনের তুল্য।

তিনি আরো বলেন, এটাকে সৌদির বিরুদ্ধে যুদ্ধমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা যেতে পারে।

অন্যদিকে সৌদি পররাষ্ট্রমমন্ত্রী আদেল যুবায়ের সিএনএনকে বলেন, রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র  ইরানের তৈরি। ইয়েমানে হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে হিযবুল্লাহ এটা ছুড়েছে।

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ