শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

‘স্বাধীন কাশ্মীর বাস্তবে সম্ভব নয়’ মন্তব্য করে তোপের মুখে পাক-প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

পাকিস্তানের প্রতি ভারতের বরাবরের অভিযোগ পাকিস্তান কাশ্মীরের স্বাধীনতাকামীদের সহযোগিতা করে আসছে। পাকিস্তানও বলে আসছে কাশ্মীরের নির্যাতিত মানুষের পাশে তারা আছে। অথচ এখন স্বয়ং পাক প্রধানমন্ত্রী বললেন, স্বাধীন কাশ্মীর বাস্তবে সম্ভব নয়।

স্বাধীন কাশ্মীর’ বাস্তবে সম্ভব নয়। শুনতে আশ্চ‌র্য লাগলেও এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খোকান আব্বাসি।

লন্ডন স্কুল অব ইকোনমিক্সেরএক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহিদ খোকন আব্বাসি বলেন, ‘স্বাধীন কাশ্মীরের কথা প্রায়ই বলা হয়। কিন্তু এর কোনও বাস্তব ভিত্তি নেই।’

খোকান বলেন, ‘কাশ্মীর নিয়ে ভারত-পাক সম্পর্ক একমাত্র আলোচনার মাধ্যমেই ভালো হতে পারে। ‘

এই মন্তব্যের পর পাক-প্রধানমন্ত্রী তুমুল সমালোচনার মুখে পড়েছেন। দেশে ও দেশের বাইরে তার সমালোচনা করে বলা হচ্ছে বিষয়টি যদি তাই হয়, তাহলে এতো দিন কেনো পাকিস্তান কাশ্মীরের স্বাধীনতার কথা বলে আসলো।

সূত্র : ফার্স্ট পোস্ট ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ