শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

১০ হাজার টাকা মুচলেকায় জামিন পেল ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গণজাগরণ মঞ্চের (একাংশ) মুখপাত্র ইমরান এইচ সরকারের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার সকালে ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে  জামিনের আবেদন করেন তিনি। পরে বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে ২৬ অক্টোবর আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।

ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানীর দায়ের করা এ মামলার আর্জিতে বলা হয়, গত ২৮ মে ইমরানের নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়, তাতে বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি ক্ষুব্ধ, অপমানিত হয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ মে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায় গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা ওই মশাল মিছিলে নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ