মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০ মায়ের স্নেহ, তারপর বিচ্ছেদের বেদনা সড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মদিনায় হবে ‘ঐতিহ্য জাদুঘর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

সৌদি আরবের মদিনায় অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা ‘ঐতিহ্য জাদুঘর’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সৌদি আরবের ভিশন ২০৩০ এর অংশ হিসেবে এ জাদুঘর প্রতিষ্ঠা করা হবে। এ জাদুঘর প্রধানত সৌদি আরবের ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি তুলে ধরবে।

মদিনা ইউনিভার্সিটির রেক্টর হাতিম বিন হাসান আল মারজুকি বলেছেন, বিশেষ এ জাদুঘর সৌদি জাতিসত্ত্বার পরিচয়কে শক্তিশালী করবে, পর্যটকদের দৃষ্টি ফেরাবে এবং সৌদি আরবের সংস্কৃতিকে শক্তিশালী করবে।

তিনি সৌদি আরবের ইতিহাস তুলে ধরতে মানুষের কাছে সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শন প্রেরণের অনুরোধ করেছেন।

আল মারজুকি ঐতিহ্য জাদুঘর প্রতিষ্ঠার জন্য আবদুল্লাহ বিন মুহাম্মদ আল ওতাইবিকে প্রধান করে একটি আহবায়ক কমিটি গঠন করেছেন। এ কমিটি জাদুঘরের থিম, অবকাঠামো, স্থান ও উপকরণ সংগ্রহ করবে।

কমিটিতে আরও রয়েছেন, ওমর বিন আবদুল আজিজ আস সুলাইমি, সুলাইমান বিন মুহাম্মদ আল আতমি, সউদ বিন আবদুল আজিজ আস সালুমি ও রাজা বিন আতিক আল মাওলি।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ