শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

অধূমপায়ীদের জন্য অতিরিক্ত ৬ দিন ছুটি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ধূমপান স্বাস্থ্যর জন্য ক্ষতিকর । এমনকি মৃত্যুকেও টেনে আনতে পারে এই নেশা। তাই ধূমপানকারীদের কেউ পছন্দ করে না। তাছাড়া, ধুমপানকে অসামাজিত এবং কটু কাজ বলেও দেখেন অনেকে। এজন্য, অধূমপায়ীদের প্রশংসার দাবিদার। তবে এবার অধূমপায়ীদের জন্য রয়েছে সুখবর।

জাপানের প্রতিষ্ঠান পিয়ালা ইনকরপোরেশন অধূমপায়ী কর্মীদের জন্য বার্ষিক ছুটি ছয় দিন বেশি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পিয়ালা ইনকরপোরেশনের মুখপাত্র হিরোতাকা মাৎসুশিমা সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে জানান, তাঁদের প্রতিষ্ঠানে ধূমপানের বিরতির কারণে কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন অধূমপায়ী কর্মীদের প্রতি চারজনের একজন। বিষয়টি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাকাও আসুকাকে জানানো হয়। পরে তিনি অধূমপায়ীদের অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন।

চলতি বছরের সেপ্টেম্বর থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

টোকিওতে অবস্থিত ওই প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিবার ধূমপানের জন্য কমপক্ষে ১৫ মিনিট করে সময় নেন। নতুন এই উদ্যোগ কর্মীদের ধূমপান ছাড়তেও সাহায্য করবে বলে জানান সিইও তাকাও আসুকা।

এর আগে জুলাইয়ে টোকিওর গভর্নর ইউরিকো কোইকে শহরটিতে প্রকাশ্যে ধূমপানের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা নিয়েছিলেন। তবে সেটি এখনো বাস্তবায়িত হয়নি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ