শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

থেরেসা মে’কে ১ লাখ ফিলিস্তিনি শিশুর চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

২ নভেম্বর ১৯১৭। বেলফোর ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিনে আরব মুসলিমদের দুর্দিনের সূচনা হয়। তৎকালীন ‍বৃটিশ পররাষ্ট্র মন্ত্রী আর্থার জেমস বেলফোর ইহুদি নেতাদের কাছে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে চিঠি লেখেন।

পরবর্তীতে ব্রিটিশ সম্রাজ্যের সহযোগিতায় ফিলিস্তিন ভূমিতে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র। আরবদের বিতাড়িত হতে হয় আপন ভূমি থেকে।

ব্রিটিশ সরকারের ভেতর ও বাহির থেকে ফিলিস্তিনের মানবিক বিপর্যয়ের জন্য ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। কিন্তু সরকার নমনীয় না হয়ে বরং বেলফোর ঘোষণার শত বছর ‍পূর্তি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।

ব্রিটিশ সরকারের এ অন্ধত্বের প্রতিবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের উদ্দেশে ১ লাখ চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনের শিশু-কিশোররা। এ চিঠি থেরেসা মের হাতে পৌঁছানোর দায়িত্ব নিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রী সাবির সাইদাম।

তিনি ঘোষণা করেন, ফিলিস্তিনের শিশু-কিশোররা বিভিন্ন ভাষায় এ চিঠি লিখবে এবং তা থেরেসা মের কাছে পাঠানো হবে। চিঠিতে লেখা হবে আপনারা উদযাপন বন্ধ করুন।

সাবির সাইদাম জানিয়েছেন, চিঠিগুলো জেরুজালেমের ব্রিটিশ কন্সালেটের মাধ্যমে পাঠানো হবে।

এছাড়াও ফিলিস্তিন কর্তৃপক্ষ এ উদযাপন ঠেকাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা শুরু করেছে।

সূত্র : মিডলইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ