বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

দীপন হত্যার ২ বছর; জানা যায়নি প্রকৃত অপরাধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৫ সালে ৩১ অক্টোবর শাহবাগে হত্যা করা হয় প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে। আজ দুই বছর পূর্ণ হলো। তবে দীপনের হত্যাকারী কে এখনো সেটা জানা যায়নি।

হত্যার পরপর আনসার আর ইসলাম বাংলাদেশ নামে একটি সংগঠন হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও পুলিশের কাছে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই।

সন্ত্রাসী হামলায় নিহত লেখক-ব্লগার অভিজিত রায়ের একটি বই প্রকাশ করা দীপন টার্গেটে ছিলেন বলে ধারনা করা হয়।

ফয়সল আরেফিন দীপনের বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হক বিবিসিকে বলছেন, প্রথম থেকে ডিবির একজন কর্মকর্তা তাদের এ মামলার তদন্ত সম্পর্কে অবহিত করেছেন।

তিনি জানান, দেড় বছর আগে ফাইলপত্র নিয়ে এসে বোঝানোর চেষ্টা করেছেন যে তারা কিভাবে এগুচ্ছেন। কিন্তু তদন্ত আর এগোয়নি।

২০১৫ সালের ৩১ অক্টোবর দুপুরের পর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

একই দিন কাছাকাছি সময়ে লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে এর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল, লেখক সুদীপ কুমার ওরফে রণদীপম বসু ও প্রকৌশলী আবদুর রহমানকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করে।

এই দুই মামলারই তদন্ত করছে ডিবি পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ