বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

আল্লাহর রাসুল সা. এর চোখে টপ ইলেভেন বা ‘সেরা ১১’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খ আহমাদুল্লাহ
আলেম ও দাঈ

১. তোমাদের মধ্যে সর্বসেরা সে যে কুরআন শিখে এবং শেখায়। (বুখারী, পর্ব: ফাজায়েলুল কুরআন, অধ্যায়: ২১ হাদীস নং: ৫০২৭)

২. নিশ্চই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। (বুখারী, পর্ব: শিষ্টাচার, অধ্যায়: উত্তম চরিত্র, হাদীস নং: ৬০৩৫)

৩. তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো। (বুখারী, পর্ব: উকীল নিযুক্তকরণ, অধ্যায়: ৬, হাদীস নং: ২৩০৫)

৪. তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না। (তিরমিজী, পর্ব: ফিতান, অধ্যায়: ৭৬, হাদীস নং: ২২৬৩/২৪৩২)

৫. তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তার পরিবারের কাছে ভালো। (ইবনে হিব্বান, পর্ব: বিবাহ, অধ্যায়: স্বামী-স্ত্রীর জীবনাচার, হাদীস নং: ৪১৭৭)

৬. তোমাদের মধ্যে সে সর্বোত্তম যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। (সহীহুল জামে', অধ্যায়: 'খা', হাদীস নং: ৩৩১৮)

৭. তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যে সালাতে কোমল-স্কন্ধ। (অর্থাৎ কেউ নামাজের কাতারে প্রবেশ করতে চাইলে কাঁধ কোমল করে তাকে সুযোগ দেয়)। (আবূ দাঊদ, পর্ব: সালাহ, অধ্যায় ৯৬, হাদীস নং: ৬৭২)

৮. সেরা মানুষ সে যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো হয়। (জা-মিউল আহাদীস, অধ্যায়: 'খা', হাদীস নং: ১২১০১)

৯. সেরা মানুষ সে যে মানবতার জন্য অধিক কল্যাণকর-উপকারী। (সহীহুল জা-মি', অধ্যায় 'খা', হাদীস নং: ৩২৮৯)

১০. শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। সাহবীগণ প্রশ্ন করলেন, সত্যবাদী মুখ বুঝা গেলো, কিন্তু পরিচ্ছন্ন অন্তরবিশিষ্ট কে?

নবীজি ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ-নির্মল, মুত্তাক্বী, যাতে কোন পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ। (সহীহুল জা-মি', অধ্যায় 'খা', হাদীস নং: ৩২৯১)

১১. আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। (তিরমিজী, পর্ব: সদ্ব্যবহার ও সুসম্পর্ক, অধ্যায়: ২৮, হাদীস নং: ১৯৪৪)

আল্লাহ তা'আলা আমাদের সর্বোত্তম মানুষের সবগুলো গুণ দান করুন এবং প্রকৃত হিরো হওয়ার তাউফিক দান করুন।

বি:দ্র: পোস্টে উল্লেখেতি সবগুলো হাদীস বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ