শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

আফ্রিকার ১৫ দেশে সাড়ে ২১ হাজার কুরআন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার ১৫টি দেশে তুরস্কের কোনিয়া প্রদেশের মেহের দাতব্য প্রতিষ্ঠান পবিত্র কুরআনের সাড়ে ২১ হাজার পাণ্ডুলিপি বিতরণ করবে।

বার্তা সংস্থা ইকনার এক খবরে বলা হয়েছে, ‘আফ্রিকায় কুরআনিক ভ্রাতৃত্ব’ শিরোনামে এই পরিকল্পনা অতি শিগগির বাস্তবায়িত হতে যাচ্ছে।

মেহের দাতব্য প্রতিষ্ঠান সভাপতি ‘এইগুল আরদাম’ ২৬ অক্টোবর পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি বহনকারী ট্রাকের উদ্বোধনী করে বলেন, আফ্রিকান মহাদেশের অধিবাসীরা অনেক সমস্যার মধ্যে আছেন।

তিনি বলেন, আফ্রিকার অনেক দেশে উন্নত প্রযুক্তি এখনও পৌছাইনি। তাই এখনও তারা সনাতন পদ্ধতিতে শিশুদের কুরআন শিক্ষা দিচ্ছে।

এইগুল আরদাম বলেন, এই পরিকল্পনায় আফ্রিকান ভাইদের হাতে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি পৌঁছে দেয়ার জন্য মেহের দাতব্য প্রতিষ্ঠান সক্রিয় ভাবে কাজ করছে।

সূত্র: ইকনা