মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

‘রোহিঙ্গা ক্যাম্পে আলেমদের স্থাপিত নলকূপ-সৌচাগারে স্টিকার লাগাচ্ছে এনজিওগুলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ক্যাম্পে আলেমদের স্থাপিত নলকূপে রাতের আঁধারে এনজিও সংস্থাগুলো নিজেদের স্টিকার লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নেত্রকোণা জেলার সভাপতি গাজী আবদুর রহিম।

সম্প্রতি তিনি উখিয়ার বালুখালী, থ্যাংখালী, কুতুপালংয়ে নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে গেলে রোহিঙ্গাদের কাছে এমন তথ্য পান বলে জানান।

এ বিষয়ে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আবদুর রহিম বলেন, মিয়ানমার সেনাবাহিনীর বর্বর পৈশাচিক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সরলতার সুযোগে বিভিন্ন এনজিও সেবার নামে ইসলামি তাহজিব-তামাদ্দুন ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে।

তিনি বলেন, আমরা যখন উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে গেলাম, তখন স্থানীয় অনেকেই অভিযোগ করেন, আলেম ওলামাদের স্থাপিত টিউবওয়েল, শৌচাগার ইত্যাদিতে এনজিও সংস্থাগুলো রাতের অন্ধকারে নিজেদের স্টিকার লাগাচ্ছে।

‘অপরদিকে রোহিঙ্গা ছোট ছোট মাসুম শিশুদের নাচ-গানও শেখাচ্ছে তারা। অথচ এসব রোহিঙ্গারা মুসলিম এবং ইসলামি সংস্কৃতিতেই তারা বড় হয়েছে। কিন্তু এসব বিবেচনা না করে তাদের অপসংস্কৃতি চর্চার মাধ্যমে পথহারা করতে ব্যস্ত।’

তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, যে রোহিঙ্গারা মুসলমান হওয়ার কারণে নিজ দেশ থেকে বিতাড়িত তারাই আজ নব্বই ভাগ মুসলিম দেশে এসে এনজিওদের অপতৎপরতায় ইসলাম হারাতে বসেছে।

গাজী আবদুর রহিম রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এনজিওগুলোর ইসলাম বিরোধী অপতৎরতা বন্ধে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

‘রোহিঙ্গা সঙ্কট আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে ব্যর্থ হয়েছে সরকার’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ