বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

যশোরে দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমনকে (৩২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১১টার দিকে শহরের বেজপাড়া গুলগোল্লা মোড়ে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত মনোয়ার হোসেন ইমন শহরের বেজপাড়া গুলগোল্লা মোড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

প্রতিবেশী সোহাগ হোসেন জানান, রাত ১১টার দিকে গুলগোল্লা মোড়ের কালামের দোকানে বসে বন্ধুদের সঙ্গে লুডু খেলছিল মনোয়ার হোসেন ইমন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অন্ধকারে এগিয়ে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।

দুটি গুলি ইমনের বুকে লাগে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ইমনের মৃত্যু হয়েছে। রাত ১১টা ১৩ মিনিটে ইমনের লাশ হাসপাতালে পৌঁছায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ