বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বেগম জিয়ার গাড়ি বহরে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম পেরিয়ে ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে আজ বিকেলে এ হামলার ঘটনা ঘটেছে। খবর ইত্তেফাকের

রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে আজ সকালে ঢাকা ছাড়েন বিএনপি নেত্রী।

জানা গেছে, খালেদা জিয়াকে বহন করা গাড়িটি মোহাম্মদ আলী বাজার পেরিয়ে যাওয়ার পর একদল যুবক ওই হামলা চালায়।

এতে গণমাধ্যমসহ বহরের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মধ্যে একাত্তর, ডিবিসি, চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশনের গাড়ি রয়েছে।

এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের গাড়িও রয়েছে।

বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িসহ বহরের ৩০টির মতো গাড়ি মোহাম্মদ আলী বাজার অতিক্রমের পরপরই ১৫-২০ যুবক লাঠিসোঁটা নিয়ে সড়কে উঠে আসে। কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ