শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপত্তিকর শব্দে সরকারকে গালি দিয়ে জামায়াত নেতার দুঃখ প্রকাশ টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ শিক্ষার্থী ‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি

গাঁজা সেবন নিয়ে ঢাবি-বুয়েট সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের ছাত্রদের মধ্যে গাঁজা সেবন নিয়ে  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বুয়েট ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার(২৬ অক্টোবর) রাতে গাঁজা সেবন করা নিয়ে ঢাবির জহুরুল হক হলের ছাত্রদের সঙ্গে বুয়েট ছাত্রদের কথাকাটাকাটির ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে জহুরুল হক হলের ছাত্র ইমরানকে আটকে রাখে বুয়েটের শিক্ষার্থীরা।

বিষয়টি জানার পর জহুরুল হক হলের ছাত্ররা ইমরানকে ছাড়াতে বুয়েট ক্যাম্পাসে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স ঘটনাস্থলে গিয়ে জহুরুল হক হলের ছাত্রদের হলে পাঠিয়ে দেন।

বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্রজ্যোতি পাটোয়ারী জহুরুল হক হলের ছাত্রদের দোষারোপ করে বলেন, তারাই আমাদের ছাত্রদের ওপর প্রথম হামলা চালিয়েছে।

বুয়েট ছাত্রলীগ সভাপতি দাবি করেন, এ ঘটনায় তাদের পাঁচ কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন-সৌরভ, দিব্য, অনিক, মহুরী ও সাদমান। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বুয়েটের ছাত্ররা জহুরুল হক হলের এক ছাত্রলীগ কর্মীকে বুয়েট ক্যাম্পাসে আটকে রাখাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ