শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

ট্রাম্পের মুখে রাশিয়ার পতাকা নিক্ষেপ, বিশ্বাসঘাতক বলে গালি (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে রাশিয়ার পতাকা ছুঁড়ে মেরেছে এক বিক্ষোভকারী। কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকর্মীদের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে ছোট আকৃতির কয়েকটি পতাকা নিক্ষেপ করেন। প্রেসিডেন্ট কোনো ভ্রুক্ষেপ না করেই হেঁটে চলে যান।

ট্রাম্পের রাশিয়াপ্রীতির প্রতিবাদ জানাতে লোকটি এ কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ লোকটিকে গ্রেপ্তার করে। তার নাম রায়ান ক্লেইটন।

এ সময় প্রতিবাদকারী চিৎকার করে বলছিলেন, ট্রাম্প একজন বিশ্বাসঘাতক। নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলার পরও তিনি চেচিয়ে বলতে থাকেন, রাশিয়া সরকারের চরদের সঙ্গে আঁতাত করেছেন প্রেসিডেন্ট। কর হ্রাসের ইস্যুর পরিবর্তে কংগ্রেসে বিশ্বাসঘাতকতার বিষয়টি উত্থাপন করা উচিৎ।

জুলাই মাসে এ ধরনের আরেকটি কাজের সঙ্গে যুক্ত ছিলেন ক্লেইটন। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের হাতে রাশিয়ার পতাকা ধরিয়ে দিয়ে তাকে তাতে স্বাক্ষর দিতে বলেছিলেন তিনি।

সূত্র : এবিসি নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ