শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

হিন্দু রাষ্ট্র বানানো হলে ভারত ধ্বংস হয়ে যাবে: আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানী বলেছেন, সাম্প্রদায়িক শক্তি সংবিধানকে অগ্নিদগ্ধ করে দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। যদি এরকম হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে।

জমিয়তে উলামায়ে হিন্দ গুজরাট শাখার পক্ষ থেকে আয়োজিত আহমেদাবাদের এক সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।

ভারতে নিরপরাধদের হয়ে আইনি লড়াই চালানো আল্লামা আরশাদ মাদানী বলেন, যদি বিশ্বের মধ্যে একটি ছোট দেশ নেপাল হিন্দু ধর্মকে নিরাপদ না রাখতে পারে এমনকি সেখানে ধর্মীয় দুর্গ ভেঙে গেছে। তাহলে সেক্যুলার দেশ যদি সেদিকে যায় তা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হবে। বিশ্ব থেকে মুছে যাবে।

মাওলানা মাদানী বলেন, 'ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা এতো যে তাদের সকলকে যদি একত্রিত করা হয় তাহলে সংখ্যাগুরুরা সংখ্যালঘুতে পরিণত হবে। তাহলে কীভাবে দেশ বেঁচে থাকবে? আমরা রাজনৈতিক ব্যক্তি নই, যারা রাজনৈতিক লোক তারা দেশে শান্তি বিঘ্নিত করতে চাচ্ছে।’

তিনি মুসলিম ও হিন্দুদের উদ্দেশ্যে এক আবেদনে যারা সাম্প্রদায়িকতাকে দেশের জন্য অভিশাপ মনে করে তাদের পারস্পারিক ভালোবাসা ও ভ্রাতৃত্বকে উৎসাহ দেয়ার আবেদন জানান। পার্সটুডে

৬ বছর পর ঢাকায় আসছেন মুফতি সাঈদ আহমদ পালনপুরী