মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার

ফুলপুরে বেফাকের উপজেলা কার্যকরী কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এ মান্নান
ফুলপুর প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী সর্বোচ্চ দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া দারুল উলূম গোদারিয়া মাদরাসা অফিস রুমে বুধবার বিকালে বেফাকের উপজেলা কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম মাওলানা আইন উদ্দিনকে সভাপতি ও গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেককে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা ময়মনসিংহ জেলা বেফাকের সাধারণ সম্পাদক আল্লামা মুফতী আহমাদ আলী ও সদস্য এ এইচ এম আব্দুস সবুর খান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মুফতী আজিম উদ্দিন শাহ জামালী ও মাওলানা মুবাশ্বির হুসাইন সাকী, সহসম্পাদক মাওলানা আবুল কাসেম ও মাওলানা হাবীবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ এরশাদুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ আশরাফ, কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা আতাউল্লাহ, তা’লীম ও তরবিয়াত সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, তথ্য সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা মুজিবুর রহমান, তাহযীব ও দা’ওয়াহ সম্পাদক মাওলানা এনামুল হাসান প্রমুখ।

বালিয়া মাদরাসার শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হককে প্রধান উপদেষ্টা করে এ সময় ৫সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।

সদস্যদের আরও কয়েকজন হলেন, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মুহিউদ্দিন, মাওলানা মাসউদ, মাওলানা ইখলাস উদ্দিন, মাওলানা মাহমূদুল হক মানিক, হাফেজ লুৎফুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, হাফেজ হারুনুর রশিদ, মুফতী মাসুক, হাফেজ মীযানুর রহমান, মাওলানা আব্দুল মালেক, মুফতী আমির উদ্দিন, মাওলানা মাহমূদুল হাসান উসামা, মাওলানা আতহার আলী মাসূম, মাওলানা আব্দুর রহীম প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ