শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

১ লাখ ৩৭ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার জনের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন হয়েছে।

রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার কুতুপালং -১ ক্যাম্পে ১ হাজার ৮৫৭ জন পুরুষ, ১ হাজার ৫৮৫ জন নারী মিলে ৩ হাজার ৪৪২ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৮৪৫ জন পুরুষ, ৭৪১ জন নারী মিলে ১ হাজার ৫৮৬ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৫৩৪ জন পুরুষ, ৭০৫ জন নারী মিলে ১ হাজার ২৩৯ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ১১৬ জন পুরুষ, ৬১৩ জন নারী মিলে ১ হাজার ৭২৯ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৫১৫ জন পুরুষ, ৬৩৬ জন নারী মিলে ২ হাজার ১৫১ জন, লেদা ক্যাম্পে ৭১৭ জন পুরুষ, ৯৬১ জন নারী মিলে ১ হাজার ৬৭৮ জন এবং পুরো দিনে ৬টি কেন্দ্রে মোট ১১ হাজার ৮২৫ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।