শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রবিউল আউয়াল উপলক্ষে ‘সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনে’র নানা উদ্যোগ জমজমকে ঘিরে জনবসতির সূচনা হবিগঞ্জে পুনরায় গ্যাস সরবরাহ চালু জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

১৪ অক্টোবর আল্লামা মুহিব খানের ‘জাগ্রত প্রহর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ গাজী তারেক

আগামী ১৪ অক্টোবর বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জাগ্রত কবি আল্লামা মুহিব খানের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠিত হবে ‘জাগ্রত প্রহর-২০১৭’।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সঙ্গীত ও সম্মাননা প্রদানসহ নানা অনুষঙ্গ থাকবে। কবিকেন্দ্র ও  জাগ্রত প্রহর সন্বয় পরিষদের ব্যানারে অনুষ্ঠিত হবে জাগ্রত প্রহর। অনুষ্ঠানের প্রবেশ ফি ১০০ টাকা।

এ  বিষয়ে ‘জাগ্রত প্রহর সমন্বয় পরিষদ’ এর প্রধান সমন্বয়ক জনাব ইখতিয়ার হুসাইন আওয়ার ইসলামকে বলেন, ১৪ অক্টোবর শনিবার, বিশ্বসাহিত্য কেন্দ্রে আল্লামা মুহিব খানের সম্মাণার্থে আমরা এরকম অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে দেশবরেণ্য কবি, সাহিত্যিকগণ সহ অনেকেই উপস্থিত থাকবেন। এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্বের দিকে।

Image may contain: 1 person, beard and text

জানা যায়, অনুষ্ঠানে কবিকে শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করবে প্রায় ডজনখানে সাহিত্য সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

১৪ অক্টোবর শনিবার বিকাল ৪ টা থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাগ্রত প্রহর।

ইসলামি সঙ্গীতে জনপ্রিয়তার পাশাপাশি মুহিব খান কবিতায়ও সুনাম অর্জন করেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ লাল সাগরের ঢেউ। এছাড়াও প্রাণের আওয়াজ ও অচিন কাব্য নামের আরও দুটি কবিতার বই প্রকাশ পেয়েছে। সবগুলো বই-ই ব্যাপক সমাদৃত হয়েছে পাঠক মহলে।

এছাড়াও তিনি কাব্যে পুরো কুরআনের অনুবাদ করেছেন। যা বোদ্ধা মহলে তাকে দিয়েছে অনন্য স্বীকৃতি।

মুহিব খানের কবিতা: কাবার ইমাম আপনি জাগুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ