শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রবিউল আউয়াল উপলক্ষে ‘সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনে’র নানা উদ্যোগ জমজমকে ঘিরে জনবসতির সূচনা হবিগঞ্জে পুনরায় গ্যাস সরবরাহ চালু জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

মুহিব খানের কবিতা: কাবার ইমাম আপনি জাগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব খান

কাবার ইমাম! আপনি জাগুন!
ঘুমিয়ে কেন এই অবেলায়!
তাকিয়ে দেখুন, সব মেতেছে
মুসলমানের রক্ত-খেলায়।

কাবার ইমাম! ধমকে বলুন-
এই দুনিয়ার মুমিন যতো;
আমরা আছি একসাথে সব
এক দেহ, এক প্রাণের মতো।

বন্ধ করো সব নিপীড়ন,
নয়তো হুকুম মারবো ছুঁড়ে;
দুইশ' কোটি মুসলমানের
জ্বলবে আগুন বিশ্বজুড়ে।

কাবার ইমাম! জবান খুলুন!
আপনি বলুন এই কথাটি-
সব নাসারা ইহুদীদের
ছাড়তে হবে আরব মাটি।

ফিলিস্তিনের ভূখণ্ড দাও
যাও সরে যাও ইরাক ছেড়ে
সিরিয়া মিশর লিবিয়া ছাড়ো
কাশ্মীরে আফগানেও কে রে?

কাবার ইমাম! আওয়াজ তুলুন-
রোহিঙ্গাদের দাও অধিকার
মুসলমানের আপনি ইমাম,
আপনি কেন ভয়ের শিকার?

কাবার ইমাম! গর্জে উঠুন
আপনি হলেন সম্মানিত!
রাজশাসকের গোলাম হয়ে
আপনি কেন জীবন্মৃত?

কেমন করে নামাজ পড়ান
চুপটি করে আতর মেখে?
বিশ্বজুড়ে ওদের চুলোয়
এই আমাদের পুড়তে দেখে?

নিষ্পেষিত উম্মা নিয়ে
দু'এক কথাও বলতে মানা!
এই যদি হয় হালত তবে
চলবে ক'দিন এই দো-টানা?

শেখ-উমারার নয় এ কাবা
দেয় যদিও কতক দিনার
আদম, ইবরাহীমের এ ঘর
মুহাম্মাদের স্মৃতির মিনার

মুসলমানের হৃদয় এ ঘর
ঐক্য গড়ার কেন্দ্র এ যে!
আপনি সেথায় নামাজ পড়ান
স্বার্থবাদের পুতুল সেজে!

আপনি যখন নিরব থাকেন
যায় ভেঙ্গে মন সব মুমিনের
মন ভাঙ্গারাই জাগবে যখন
খুলবে দুয়ার নতুন দিনের।

আপনি থাকুন সেই মিছিলে
সবার উপর, সবার আগে
আপনি যখন গর্জে ওঠেন
সেই আওয়াজে সবাই জাগে।

মহান ইমাম! আপনি সবার,
আপনি পারেন, আপনি পারুন!
হয় ইমামত করুন সবার,
নয় ইমামের আসন ছাড়ুন!

৩/১০/১৭, মঙ্গলবার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ