বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

দাপ্তরিক কাজে রোহিঙ্গা শব্দ ব্যবহার করবে না বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান: মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞের মুখে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠির পরিচয়ের ক্ষেত্রে বাংলাদেশ সরকার দাপ্তরিকভাবে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, রোহিঙ্গা শব্দের পরিবর্তে তাদের পরিচয় বলা হবে ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে ত্রাণ সচিব মো: শাহ্ কামাল জানিয়েছেন।

এসময় সচিব আরও জানান, রোহিঙ্গাদের অস্থায়ী পুর্নবাসনের জন্য উখিয়ার কুতুপালং এলাকায় নতুন করে আরও এক হাজার একর জমি বরাদ্দ করা হয়েছে। এর আগে বরাদ্দ ছিল ২ হাজার একর।

প্রসঙ্গত, মিয়ানমার সরকার ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করে না। সরকারি ভাষ্যে এই জনগোষ্ঠিকে ‘বাঙালি’ বা ‘বাংলাদেশি মুসলমান’ বলে প্রচার করা হয়। তবে সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারের এই অবস্থানের প্রতিবাদ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, গত ২৫ আগস্ট থেকে ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৫ লক্ষাধিক। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ