মুহাম্মাদ শোয়াইব : মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হলেও সদিচ্ছার অভাব পরিলক্ষিত হচ্ছে প্রকটভাবে। রাখাইনে এখন চলছে সহিংসতা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , এখনো ১০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়৷
স্থানীয় সূত্রগুলো বলছে, প্রতিরাতেই বাংলাদেশে তারা ঢুকছে৷ তাদের অনেকে নিজেদের গ্রাম থেকে রাখাইন বৌদ্ধঅধ্যুষিত গ্রামগুলো পার হতেও ভয় পাচ্ছে। রোহিঙ্গা অ্যাডভোকেসি গ্রুপ আরাকান প্রজেক্টের প্রতিনিধি ক্রিস হ্যারিস এএফপিকে বলেছেন,‘‘ গ্রামপ্রধান যদি গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেন, সঙ্গে সঙ্গেই সমগ্র গ্রামবাসী সেই সিদ্ধান্ত মেনে গ্রাম শূন্য করে পালিয়ে যায়৷''
মিয়ানমার থেকে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের আসা মাঝখানে একটু কমলেও এর পরিমাণ আবার বাড়তে শুরু করেছে। প্রতিদিন গড়ে প্রায় এক-দেড় হাজার রোহিঙ্গা প্রবেশ করে বাংলাদেশে। শুধু গত সপ্তাহেই সাত হাজার রোহিঙ্গা প্রবেশে করেছে। কারণ সেখানে এখনও নিপীড়ন চলছে। রোহিঙ্গাদের ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে।তাদেরকে দেশ ছাড়ার জন্য মাইকিং করা হচ্ছে।
২৫ অগস্ট থেকে নির্যাতনের মুখে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন৷ মিয়ানমারের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইটকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট বলছে, ‘‘বাংলাদেশে ঢোকার জন্য রাখাইনের পশ্চিমাঞ্চলের দুই গ্রামের মধ্যবর্তী সীমান্তের কাছে ১০ হাজারেও বেশি মানুষ জড়ো হয়েছেন৷ তারা মানবেতর জীবন যাপন করছেন৷''
তবে মিয়ানমারের ডি-ফ্যাক্টো সরকারের মুখপাত্র গ্লোবাল নিউ লাইট তাদের প্রতিবেদনে দাবি করেছে, ‘‘কর্তৃপক্ষ পালিয়ে যেতে চাওয়া রোহিঙ্গাদের বারবার আশ্বস্ত করতে চাইছে, রাখাইনে তারা এখন নিরাপদ৷ তা সত্ত্বেও রোহিঙ্গারা নিজেদের ইচ্ছায় বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে৷'' কিন্তু ওয়াশিংটন পোস্ট তাদের নিজস্ব অনুসন্ধানের বরাত দিয়ে জানিয়েছে, ‘‘গ্রামবাসী ক্ষুধার যন্ত্রণায় ভুগছে৷ বৌদ্ধ জাতীয়তাবাদীরা ক্রমাগত তাদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে৷''
রোহিঙ্গা-সংকট সমাধানের জন্য গতকাল সোমবার ঢাকায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গাদের ফেরত নেয়ার প্রস্তাব দিলেও তাদের উদ্দেশ্য সম্পর্কে এখনও সন্দিহান বাংলাদেশ। তবে মিয়ানমার বলছে, তারা ২৫ অগাষ্ট থেকে বাংলাদেশে যারা এসেছে তাদের যাচাই-à