সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

যশোর ইমাম পরিষদের ১ কোটি ৬ লাখ টাকার ত্রাণ গেলে টেকনাফে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১ কোটি ৬ লাখ টাকার ত্রাণ নিয়ে শনিবার কক্সবাজারে রওনা দিয়েছেন যশোর জেলার ইমাম পরিষদের নেতারা। এসব অর্থ রোহিঙ্গাদের মধ্যে বিলিয়ে দেবেন তারা।

জানা যায়, যশোরের আটটি উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছে এসব অর্থ। রোহিঙ্গাদের জন্য মানুষ স্বতস্ফূর্তভাবে এসব দান করেছেন।

ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর নেতৃত্বে ৪৩ সদস্যের টিম কক্সবাজারের বিভিন্ন আশ্রায় শিবিরের এ ত্রাণ বিতরণ করবেন।

ত্রাণ ছাড়াও শরণার্থীদের জন্য অর্ধশত ঘর নির্মাণ করে দেয়া হবে। নিরাপদ পানির জন্য স্থাপন করা হবে ১টি গভীর নলকূপসহ ২৫টি টিউবওয়েল।

কক্সবাজার পৌঁছে ৩টি দলে ভাগ হয়ে তারা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন বলে পরিষদ প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রহমান জানান।

৪৩ সদস্যের ত্রাণ বিতরণকারী প্রতিনিধি দলের মধ্যে সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মুফতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বেলায়েত হুসাইন, উপদেষ্টা মাওলানা আব্দুল হালিম, মাওলানা সাখাওয়াত হুসাইন, সহ-সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মুফতি শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল আনোয়ার নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হুসাইন, প্রচার সম্পাদক মুফতি মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল লতিফ, মাওলানা মিজানুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ রয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ