বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


বার্মায় মুসলমানদের করণীয় বিষয়ে ১৯৬১ সালে দেয়া আলি মিয়া নদভীর ভাষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা শহীদুল ইসলাম ফারুকী

বার্মায় মুসলমানদের সংকট অনেক পুরাতন। যুগের পর যুগ ধরে চলে আসছে এ সংকট। অবশ্যই এর সাথে বিশ্ব রাজনীতি ও পলিটিক্স জড়িত। তাই আন্তর্জাতিক ও কূটনৈতিকভাবেই তা সমাধান করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। মুসলিম বিশ্বের নেতাদেরকে এ ব্যাপারে সম্মিলিতভাবে জোরালো উদ্যোগ গ্রহণ করতে হবে। তবে কোনো কালেই এতে স্থায়ী সমাধান বয়ে আনবে বলে আমার বিশ্বাস হয় না।

আমার বিশ্বাস বার্মায় মুসলমানদের চলমান সংকটের সমাধান তাদের হাতেই। তাদেরই স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। ইসলাম ছাড়া তাদের কোনো সমাধান নেই। বৌদ্ধ বার্মায় ইসলামের দাওয়াত যত তাড়াতাড়ি প্রসার করা সম্ভব হবে, তত তাড়াতাড়ি তাদের সমাধান বের হয়ে আসবে। বিশ্ব সম্প্রদায় কোনো কালেই তাদের সমাধান দিবে না, দিতে পারবে না। সেখানে ইসলামের দাওয়াত প্রসারের মধ্যেই তাদের সমাধান। তারা যত তাড়াতাড়ি এই বাস্তবতাটি বুঝতে এবং কাজের ময়দানে নেমে পড়তে সক্ষম হবে, তত তাড়াতাড়ি তাদের সমাধান বের হয়ে আসবে।

কোন পথে রোহিঙ্গা সংকটের সমাধান? এ সম্পর্কে আজ থেকে প্রায় ৫৭ বছর পূর্বে ১৯৬১ সালে বিংশ শতাব্দীর মুজাদ্দিদ ও মুফাক্কিরে ইসলাম আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. আরাকানের মুসলমানদের উদ্দেশ্যে সে কথাগুলো বলে গেছেন। জানি না তারা সে পথে অগ্রসর হয়েছে কি না। তবে উলামায়ে কিরামের দায়িত্ব তাদের সে পথে অগ্রসর করা। তাদের মধ্যে ব্যাপক দাওয়াতী কাজ পরিচালনা করা এবং মসজিদ মাদরাসা গড়ে তোলা।

এ প্রসঙ্গে নিম্নে আল্লামা নদভীর সেই ভাষণটির সার-সংক্ষেপ তুলে ধরছি, যা তিনি ১৯৬১ সালে আরাকানের মুসলমানদের উদ্দেশ্যে মিয়ানমারের রেঙ্গুনে অবস্থিত সুরতি জামে মসজিদে প্রদান করেছিলেন।

শায়খ নদভী রহ. বলেছিলেন, এই দুনিয়া নশ্বর। এই দুনিয়ার সব কিছু ধ্বংসশীল। সম্পদ-সম্মান সব কিছুই একদিন শেষ হয়ে যাবে। চিরকাল যা বাকি থাকবে তা হলো, শুধু আল্লাহর নাম, আল্লাহর রাস্তায় মেহনত এবং আল্লাহর দ্বীনের জন্য প্রচেষ্টা ও কুরবানি। এখন বড় মোক্ষম সময় যাচ্ছে। আপনারা যদি নিজেদের ব্যবসা-বাণিজ্য ও কাজ-কারবার থেকে সময় বের করে আল্লাহর দ্বীনের প্রচার ও প্রতিষ্ঠার কর্মে আত্মনিয়োগ করতে পারেন, এর প্রতিদানস্বরূপ আল্লাহ তাআলা আপনাদের দুনিয়ায় এই দেশের ক্ষমতা এবং à