রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী রিয়াদে হামলায় প্রাণ হারালেন তরুণ আলেম মুফতি নাসরুল্লাহ বদর পূজা উপলক্ষে পণ্যে ডিসকাউন্ট: শরঈ দৃষ্টিকোণ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩ আন্তর্জাতিক ইসলামি বইমেলা শেষ হচ্ছে আজ  ইসলামি বইমেলায় মিযানুর রহমান জামীলের দুই বইয়ের মোড়ক উন্মোচন কওমি মাদরাসার ঐতিহ্য রক্ষায় আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে হামলা: আহত বাংলাদেশিদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বিকেএমের

রোহিঙ্গা মুসলিমদের জন্য সৌদি আরব যা করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ : রোহিঙ্গা মিডিয়া সেন্টারের পরিচালক সালেহ আবদুশ শাকুর সৌদি আরবকে রোহিঙ্গা মুসলিমদের সবচেয়ে বড় সহযোগী অবহিত করেছেন। তিনি বলেছেন, সৌদি আরব বিগত কয়েক বছরে লক্ষাধিক রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছে।কোনো প্রকার ফি ব্যতীত তাদেরকে ‘ইকামা’ দিয়েছে। ফলে তারা চাকরি, শিক্ষা ও চিকিৎসা লাভ করছে।

আরবি গণমাধ্যম আল বালাগের এক  প্রতিবেদনে সালেহ আবদুশ শাকুর এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের রোহিঙ্গা মুসলিমরা সৌদি আরবের চেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় নেই। চার বছর পূর্বে রোহিঙ্গা মুসলিমদের অবস্থার উন্নতির জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করে। যার অধীনে তাদের জন্য স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থাকে সহজ করা হয়।

সৌদি সহযোগিতার ফলে একদল তরুণ রোহিঙ্গা আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত হচ্ছে। যারা রোহিঙ্গাদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষায় কাজ করতে পারবে।

এখনো কোনো রোহিঙ্গা মুসলিম সৌদি আরবে পৌঁছালে সে সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেন রোহিঙ্গা মিডিয়া সেন্টারের পরিচালক সালেহ আবদুশ শাকুর।

সূত্র : ডেইলি পাকিস্তান

আরাকানের স্বাধীনতা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান অসম্ভব: মাওলানা লিয়াকত আলী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ