বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: মাওলানা জালালুদ্দীন

আইসিইউতে আল্লামা মোস্তফা আজাদ; দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আল্লামা মোস্তফা আজাদ অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিউতে নেয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই তিনি ডায়বেটিস, প্রেসার ও কিডনিসহ নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। গতকাল (৬ সেপ্টেম্বর) কিডনী ডায়োলাইসিস করা অবস্থায় দুর্বল হয়ে পড়েন। তখন থেকেই রাজধানীর শ্যামলীর একটি হাসাপাতালে নিবিড় পর্যবেক্ষণকেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক প্রচার সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান আওয়ার ইসলামকে বলেন, গত বছর থেকেই আল্লামা মোস্তফা আজাদ কিডনি রোগে ভুগছেন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তখন থেকেই নিয়মিত কিডনি ডায়ালাইসিস করে আসছিলেন। গতকাল হঠাৎ করে বেশি সমস্যা দেখা দিলে আইসিইউতে ভর্তি করা হয়।

আল্লাম মাওলানা মোস্তফা আজাদ একজন বিজ্ঞ মুফাসসিরে কুরআন ও দক্ষ মুহতামিম। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধেও অংশ নেন৷ মুজাহিদে মিল্লাত মাওলানা শামছুদ্দীন কাসেমী রহ. এর ইন্তেকালের পর ১৯৯৬ থেকে আজ পর্যন্ত জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন।

আল্লামা মোস্তাফা আজাদের সুস্থতা কামনায় তার পরিবার ও দলের নেতৃবৃন্দ দোয়া চেয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ